মাদক নির্মূলে প্রশাসনকে নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক নির্মূল করতে সব স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতিভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদ।
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার গোপালদী বাজারে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
মাদক নির্মূলে প্রশাসনকে সঙ্গে নিয়ে জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘এলাকাটা আমার একার না। এলাকা আপনাদের সবার। এলাকা ভালো থাকলে আপনারা সবাই ভালো থাকবেন। তাই আপনাদের সবার দায়িত্ব আছে। আড়াইহাজারে এরইমধ্যে ডাকাতি অনেক কমে এসেছে। পর্যায়ক্রমে মাদকও নির্মূল করা হবে। এর জন্য আপনাদের সবার দায়িত্ব রয়েছে এবং সবার সম্মিলিত চেষ্টার প্রয়োজন।’
মাদক প্রসঙ্গে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি চান এলাকায় কোনো মাদক কারবারি ও মাদক সেবনকারী থাকতে পারবে না, তাহলে সেটা সম্ভব। তবে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আপনারা মাঠে নামলে আমি আপনাদের পাশে থাকব। প্রশাসনও আপনাদের পাশে থাকবে। তাহলে আড়াইহাজারে মাদক বিক্রি ও মাদক সেবন আর থাকবে না।’
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :