জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণায় মিষ্টি বিতরণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রিপন সরকার মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জেরর শিমরাইল মোড়ে ও আশেপাশের এলাকায় এ মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণের সময়ে এই নেতার পাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ উৎফুল্ল দেখা যায়। ওই সময় বিএনপির নেতাকর্মীলা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রিপন সরকার কালবেলাকে বলেন, গত ৫ আগস্টের পর আমাদের এ জেলা গডফাদার মুক্ত হয়েছে। এরপর আর কোন গডফাদার এ জেলায় তৈরি হোক সেটা আমরা চাইনি। তবে ৫ আগস্টের আগেও আমরা নির্যাতনের শিকার হয়েছি, ৫ আগস্টের পরেও নির্যাতনের শিকার হয়েছি। ফলে নানা ঘটনার অভিযোগ তুলে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে জানিয়েছি। তারা সেসব বিষয় বিবেচনা করে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এজন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ততে শ্রদ্ধা জানিয়ে আমরা মিষ্টি বিতরণ করেছি।
আওয়ামী লীগ সরকার পতনের পরেও নির্যাতন ও দখলবাজির চিত্র তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে স্ট্যান্ড দখল, গার্মেন্টের ঝুট নিয়ে মারামারি, ইপিজেডে দখল বাণিজ্য, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করেছে জেলা বিএনপির অনেক নেতা। এগুলো জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও তার লোকজন এসব করেছে। এরুপ কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ফলে এসব বিষয়ে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জানিয়েছি।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দলখবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এর আগে, গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :