রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 16, 2026
স্টাফ রিপোর্টার: রাজনীতি করার ইচ্ছে নেই বিশিষ্ট ব্যবসায়ী, মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক এবং বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের। তবে তিনি মানবসেবা করে নিজের জীবন উৎসর্গ করতে চান বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক এবং বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, আমি অতীতে এবং বর্তমানে রাজনীতির সাথে জড়িত নই, আগামীতেও রাজনীতি করবো না। মানবসেবা করতে রাজনীতি করতে হয়না। বরং মানব সেবা করার সদিচ্ছা থাকলে আর মহান আল্লাহকে সন্তুষ্ট করার প্রবল আগ্রহ থাকলে অন্য কিছুর প্রয়োজন হয়না। সেকারণে আমি শুধু মানবসেবা করে যেতে চাই।
তিনি আরও বলেন, মাদ্রাসা, খানকাহ (দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফ) সহ বিভিন্ন ইসলামিক সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে মহান আল্লাহ আমাকে মানবসেবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ, আল্লাহর রাসুলের মহব্বতে আমি সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। তাদেরকে ভালোবেসে এবং পাক পাঞ্জাতনের মহব্বতে মানবসেবায় জীবন উৎসর্গ করতে চাই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি জেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণম‚লক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন দায়িত্বশীল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার বিশ্বাস, একটি জেলার উন্নয়ন শুধু ব্যবসা-বাণিজ্যের ওপর নির্ভর করে না, বরং সুশাসন, পরিকল্পিত নগরায়ন এবং সকল পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।
ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ বিশ্বাস করেন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়ন দেশের অর্থনৈতিক মুক্তির অন্যতম পথ। সেই লক্ষ্যেই তিনি নারায়ণগঞ্জে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানে কর্মরত হাজারো মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে। একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার যুবক ও ব্যক্তিদের সহযোগিতা করার মহৎ কাজও করে যাচ্ছেন তিনি।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
বন্ড সুতার সিন্ডিকেটে নাজেহাল ব্যবসায়ীরা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
শহরে হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে সাখাওয়াত
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে বহিষ্কৃত দুই নেতা ফিরছেন যুবদলে
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের ৭ সদস্যের তালিকা জমা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
বন্দরে মাকসুদা হত্যা মামলার মাস্টার মাইন্ড সামাউল অধরা
আপনার মতামত লিখুন :