বাংলাদেশকে দুই ভাগ করা যাবে না : উপদেষ্টা ফারুকী
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 20, 2025
সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে মন্তব্য করেছেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, গত ১৬ বছরের বিএনপি- জামাতের যারা গুম হয়েছে তাদের বিষয়ে মেইন স্ট্রিম মিডিয়া কথা বলতো না। এর কারণ হলো তাঁদের অপরায়ণ করা হয়েছে। যারা বাংলাদেশের সংস্কৃতি বিশ্বাস করে না তারা ভালো না, তারা আমাদের লোক না- এই সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না। বাংলাদেশের মানুষ এটা বুঝতে শুরু করেছে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না । এটা অত্যন্ত বিপদজনক খেলা। এই খেলায় বা এই ফাঁদে বাংলাদেশের মানুষ আর পা দেবে না।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরে মাঝব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
জাতিকে দুই ভাগ করার বিষয়ে তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদের নামে একটা জিনিসকে আমাদের সামনে এমনভাবে হাজির করা হয়েছে, যেটা দিয়ে আমরা জাতিকে দুই ভাগ করেছি। এই দুই ভাগ করার ফলে জাতির ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। তার বহিঃপ্রকাশ হয়েছে এই ৩৬ এর জুলাই। জুলাই মাসে এত বড় অভ্যর্থন হয়েছে এটা কিন্তু একদিন দুই দিনের ঘটনা না। বিগত ১৬ বছরের পুঞ্জিভিত ক্ষোভ থেকে এটা হয়েছে।
বাংলাদেশকে ভাগ করার বিষয়ে তিনি বলেন, আপনারা কি কখনো দেখেছেন সাংস্কৃতিক মন্ত্রণালয় সেহেরী উৎসব কিংবা বৌদ্ধ পূর্ণিমা নিয়ে উৎসব করেছে, করেনি। এটা কেন করেনি। এটার পিছনে বাংলাদেশকে ভাগ করার খেলাটা রয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে যা কিছু ধর্মীয় তার সাথে সংস্কৃতির কোন যোগাযোগ নেই। যেটা একেবারে অ্যাবসার্ট। সংস্কৃতির একটা বড় উপাদান ধর্ম, সেটা যে যার ধর্ম হোক। এটা সংস্কৃতির উপাদান না, এটা বলার মাধ্যমে একটা বড় অংশের জনগণ আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পতিত ফ্যাসিস্ট পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আমাদের পাশের দেশে লুকিয়ে আছে। সেখান থেকে তারা নানা রকম ষড়যন্ত্র করছে। মন্দিরা হামলার যে ষড়যন্ত্র তারা করেছিল তা সফল হয়নি আপনারা সবাই মিলে পাহারা দেয়ার কারণে। এই চক্রান্ত এখনও তারা চালাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু সজাগ থাকবেন। তাহলে ওরা এই চক্রান্তে সফল হতে পারবে না।
চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের আনাচে কানাচে যে বাউল শিল্পীরা আছেন, ওনাদের অনুষ্ঠান নিয়ে এক ধরণের লোকজন কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। আপনারা একটু সজাগ থাকবেন, হিন্দু ভাইদের উপর হামলার যে কাল্পনিক প্রোপাগান্ডা তৈরি করেছিল পার্শ্ববর্তী দেশের মিডিয়া সেটা যেমন আপনারা রুখে দিয়েছেন। আশা করি আপনারা সবাই মিলে এই চক্রান্তও রুখে দেবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ঢাকা রিজিওনের টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
কলাম বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :