ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে দুটি গার্মেন্টে হামলা ও ভাঙচুর
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 21, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনার জের ধরে মাদার কলার ও আরএস গার্মেন্টস কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিক রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শাসনগাঁ এলাকায় এই ঘটনা ঘটে।
মাদারকালার গার্মেন্টস কারখানার অ্যাসিস্ট্যান্ট এডমিন ম্যানেজার শাহনেওয়াজ জানান, তাদের কারখানার রিপন নামের একজন অপারেটর চার দিন অনুপস্থিত ছিল। এ কারণে ১৮ জানুয়ারি শনিবার কারখানা লাইন সুপারভাইজার মিজান তাকে ধমক দেয়। এতে ক্ষুব্ধ রিপন সুপারভাইজার মিজানকে মারধর করে। মিজান ও রিপনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে অপারেটর রিপন অন্য শ্রমিকদের সাথে নিয়ে পুনরায় সুপারভাইজার মিজানকে মারধর করে।
এই বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকে ডেকে নিয়ে তাদের সাথে কথা বলে। এ সময় অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে অপারেটর রিপনকে মালিক পক্ষ মারধর করে আটকে রাখা হয়েছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে মাদার কলার গার্মেন্টস কারখানার কিছু শ্রমিক ভেতরে প্রবেশ করল অধিকাংশ শ্রমিক বাইরে অবস্থান করে এবং ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের বেস্ট স্টাইল গার্মেন্টসের শ্রমিকদের বের করে নিয়ে যায়। পরে তারা মাদার কালারের পাশের অপর ফ্যাক্টরি আর এস গার্মেন্টসের শ্রমিকদের বের করে নিয়ে এসে তাদের আন্দোলনের যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু আরএস গার্মেন্টসের শ্রমিকরা তাদের সাথে যোগ না দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।
এতে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা দেওয়ার মাঝখানে মাদার কালার ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বেস্ট স্টাইলিশ, মাদার কালার সহ আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গার্মেন্টস কারখানা আশপাশে অবস্থান করছে।
শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :