চাঁদা না পেয়ে ডাইং কারখানায় সন্ত্রাসী হামলা, মালিক সহ আহত ২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 27, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে 'একতা' নামে একটি ডাইং কারখানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির মালিক সহ দুজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রতিষ্ঠানটির মালিক সোহাগ মিয়া ও তার ছেলে তানভির আহমমেদ ইফাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েমপুরের পিঠালিপুল এলাকায় সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত মামুন (২৭) ও মো. সিফাত (২৪) এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে সংঘবদ্ধভাবে শনিবার বিকেলে একতা ডাইং কারখানায় এসে সোহাগ মিয়ার কাছে চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সোহাগ মিয়াকে শারিরীকভাবে লাঞ্চিত করার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলেকেও আঘাত করে তারা।
হামলার শিকার সোহাগ মিয়া জানান, সন্ত্রাসীরা শুধু হামলা করেই থেমে থাকেনি; তার পরিবারকেও হুমকি দেয় তারা। এ ব্যপারে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিকুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
মীম শরৎ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘জেবা রিয়েল এস্টেট’-এর আত্মপ্রকাশ
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :