ছবি না তুলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবিতে ‘পর্দানশীন নারীদের’ মানববন্ধন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
মুখমণ্ডল না দেখিয়ে শুধু আঙ্গুলের ছাপ মিলিয়ে পরিচয় যাচাই ও নাগরিক পরিচয়পত্র (এনআইডি) প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ পর্দানশীন নারী সমাজ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক নারী এতে অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, দ্বীনি অধিকার ও গোপনীয়তা বজায় রেখে জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা, এনআইডি প্রক্রিয়ায় নারীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নারী অফিসার নিয়োগ করা ও গত ১৬ বছরে যেসব নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তা পর্দানশীন নারীদের মুখাবয়ব প্রদর্শনে বাধ্য করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের মুখচ্ছবি পরিবর্তনশীল, তাই এটি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়। আধুনিক বিশ্বে আঙ্গুলের ছাপই পরিচয় নিশ্চিত করার কার্যকর উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা আরও বলেন, পরিচয় নিবন্ধন আইন ২০১০ ও ২০২৩-এ ছবি বা আঙ্গুলের ছাপ বাধ্যতামূলক করা হয়নি, অথচ প্রশাসনিক জটিলতার কারণে পর্দানশীন নারীরা এনআইডি পাচ্ছেন না।
বক্তারা আরও বলেন, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, কিন্তু পর্দানশীন নারীরা এখনও বৈষম্যের শিকার। তারা অবিলম্বে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এনআইডি না থাকায় তারা জমি ক্রয়-বিক্রয় ও উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের বাসা ভাড়া পেতে সমস্যা, সন্তানদের বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জটিলতা, চাকরি ও ব্যবসার সুযোগ সংকুচিত হওয়া, সরকারি ত্রাণ বা ভাতা গ্রহণে বাধার সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আইন আদালত বিভাগের আরো খবর
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :