জামদানি শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, যেভাবে জামদানি শিল্পকে টিকিয়ে রাখা যায় এবং তাঁতিরা লাভবান হয় সে লক্ষ্যে উন্নত বিশ্বে দেশের জামদানি শিল্পকে পরিচিতি ও বাজারজাত বৃদ্ধি করতে কাজ করছে সরকার। বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিল।শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লি পরিদর্শনে শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মেসার্স লাকি জামদানি উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া ও ভারগাঁও এলাকার আরও কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন এবং তাঁতিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। পরিদর্শনকালে ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা দোকানে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধারণা নেন তিনি।
বাংলাদেশ উইভার্স প্রোডাস্ট অ্যান্ড মেনুফ্যাকচারারস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহ উদ্দিনের আয়োজনে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু আহমদ সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাকিব আল রাব্বি (সার্বিক), সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসমিন আক্তার পিপিএম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম জামদানি এক্সপোর্ট রপ্তানিকারক ও তাঁত সমিতির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য জহিরুল হক, ভূলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তাঁত সমিতির সভাপতি মেহেদী হাসান, পুটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড তাঁত সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুর বারী ও সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আহম্মেদ প্রমুখ।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :