ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025
দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ)২৩তম আসরের পর্দা উঠলো। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে ১১ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হলো এই উৎসব।
মোট ৫ টি ভেন্যুতে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা দেখানো হবে এ উৎসবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করে মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম।
ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। আরও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
উদ্বোধনী বক্তব্য রাখেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। উৎসবে তাকে আমন্ত্রণ করার জন্য তিনি ধন্যবাদ জানান রেইনবো ফিল্ম সোসাইটি অথরিটি কে।
এরপর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ভাইব্র্যান্ট কালচারাল এক্সচেঞ্জ এর একটি মাধ্যম। ঢাকায় এই আয়োজনের পাশাপাশি চীনে শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের বিভিন্ন আয়োজন। উৎসবে মোট ১৫ টি সিনেমার সঙ্গে সঙ্গে ১৫ টি চীনা ফিল্ম প্রোডাকশন টীমের সাথে পরিচিত হতে পারবে দেশীয় প্রোডাকশন টিমগুলো।’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকশের একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা দের সাথে পরিচিত হতে পারি তাদের ফিল্ম দেখার মাধ্যমে। তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারি।’
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। তিনি বলেন, ‘অর্থ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে নিয়মিত অর্থ বরাদ্দের জন্য যদি এই উৎসবকে তালিকা ভুক্ত করা হয় তাহলে উৎসব নিয়ে প্রতি বছর যে দুঃশ্চিন্তা সেটি আর থাকে না।’
উল্লেখ্য, ১৯ জানুয়ারী পর্যন্ত চলবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯ তারিখ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।
ফিচার বিভাগের আরো খবর
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :