সেলিম ওসমান ও আইভীকে গ্রেপ্তার করার আহবান জানান টিপু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 15, 2025
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, খুনি সেলিম ওসমান এখনো বাংলাদেশে রয়েছে তাকে গ্রেপ্তার করুন আর খুনের মামলার আসামি হয়ে মেয়র আইভী বাড়িতে বসে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ডেকে নিয়ে বৈঠক করে এবং ষড়যন্ত্র করছে। আমি নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে বলতে চাই অনতিবিলম্বে খুনি সেলিম ওসমান ও মেয়র আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জবাসীকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিবেন।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) বিকেলে শহরের কিল্লারপুল এলাকায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) বিকেলে শহরের কিল্লারপুল এলাকায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পরে একটি ঘোষণা দিয়েছেন ১৬ বছর আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। বিএনপি কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ এবং মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিবো না। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এ সকল অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে ধরে প্রশাসনকে খবর দিবেন আর প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা এসে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করব। বিএনপিতে তাদের কোন স্থান নেই।
মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সহ প্রমুখ।
আইন আদালত বিভাগের আরো খবর
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
নাসিক বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে সাখাওয়াত
-
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন টিপু
-
নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা
-
মাদক নির্মূলে প্রশাসনকে নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি আজাদ
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বিশ্বজুড়ে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি কোরবানি হচ্ছেনা
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
-
মৌমিতা বাসের চাঁদাবাজি নিয়ে তুলকালাম
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
আপনার মতামত লিখুন :