মাঝরাতে কম্বল বিতরণ করে ডা. সাবরিনা বললেন ‘শীতের কষ্ট আমি বুঝি’
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চিকিৎসক ও বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী। শনিবার (৫ জানুয়ারী) দিবাগত রাত ১ টার দিকে শহরের কেন্দ্রীয় রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ও রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ২ নং রেল গেইট, ডিআইটি, মণ্ডলপাড়া কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় ৫শ কম্বল বিতরণ করা হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় রেল স্টেশনে গরীব- অসহায় ও ছিন্নমূল শিশুরা ঘুমিয়ে আছে। এ সময় ইয়াসিন নামে এক শিশুকে প্লাস্টিকের তৈরি বস্তা মুড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। এ সময় শিশুটির গায়ে কম্বল মুরিয়ে দেন ডা. সাবরিনা। এতে শিশুটি বেশ খুশি হয়ে যায়।
কম্বল বিতরণ শেষে ডা. সাবরিনা আরিফ চৌধুরী বলেন, আমি যেহেতু মানবাধিকার সংগঠনের সাথে কাজ করি। আমি মনে করি, আজ তাদের জন্য যেটুকু করেছি, এটা মানুষের অধিকার। এটা কোন দান নয়। আমি সংগঠনের পক্ষ থেকে সেই অধিকার নিশ্চিত করেছি। আগামীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ অনেক কিছু করতে চাই।
শীত মৌসুমের কষ্টের কথা স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শীতকালে শীতের কাপড় না থাকলে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি। আমার জীবনে কষ্টকর সময় পার করে এসেছি, ঠান্ডায় কেমন লাগে আমি তা জানি। কাশিমপুরে অনেক ঠান্ডা পড়ে।
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী বলেন, বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. সাবরিনার অর্থায়নে ৫শ কম্বল বিতরণ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, গরীব- অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে ডা. সাবরিনা কম্বল দিয়েছে। এবারের কার্যক্রম শেষে তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় তার পাশে আছি।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দরা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :