প্রতিশ্রুতির ফুলঝুড়িতে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম প্যানেলের প্রার্থীরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 19, 2025
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৭ অর্থবছরের নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম প্যানেলের পরিচালক প্রার্থীরা নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা করেন।মঙ্গলবার ( ১৪ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর নয়ামাটি আকরাম প্লাজায় মতবিনিময় সভা শেষে প্রচারণা চালিয়েছেন ওই প্যানেলের সাধারণ ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র ব্যবসায়ী ফজলুর রহমান এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
এই নির্বাচনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোহাম্মদ আওলাদ হোসেন, বাবুল চন্দ্র দাস, লুৎফর রহমান ফকির, সুশান্ত পাল চৌধুরী, আবুল বাশার বাসেত, দিদার খন্দকার, নাজমুল হক এবং এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক হোসেন ও ইবনে মোহাম্মদ আল কাওসার বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী মো. দিদার খন্দকার বলেন, অতীতে ফ্যাসিবাদের দোসরেরা ১০ বছর সিলেকশনের মাধ্যমে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনকে কুক্ষিগত করে রেখেছিল। তারা বিনা ভোটে অন্যায় অত্যাচারের মাধ্যমে হোসিয়ারী এসোসিয়েশন চালিয়েছে। তারা ব্যবসায়ীদের মাঝে সৃষ্ট সমস্যা নিরসণে বিচার সালিশের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ব্যবসায়ীদের উপর জোর জুলুম নির্যাতন চালিয়েছিল। আমরা নির্বাচিত হলে এ ধরণের কার্যকলাপ করবো না।
তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে সকল ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না। আমরা ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছি। এবারো একটি পক্ষ চেয়েছিল বিনা ভোটে হোসিয়ারী এসোসিয়েশনকে কুক্ষিগত করতে। আমরা ভোটের পরিবেশ সৃষ্টি করেছি। আমরা নির্বাচিত হই বা না হই আমরা সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবো।
মতবিনিময় সভায় সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা নির্বাচিত হলে নয়ামাটি এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করবো, থানা পুলিশের টহল নিশ্চিত করবো, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত করবো, নয়ামাটি এলাকায় দুটি ও উকিলপাড়া এলাকায় ১টি গভীর নূলকুপ স্থাপন করবো। সর্বপরি আমাদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করলে সকল ব্যবসায়ীদের নিয়ে কক্সবাজার আনন্দভ্রমনে যাবো।
এখানে উল্লেখ্য যে, গত ১৪ নভেম্বর হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংগঠন বিভাগের আরো খবর
-
ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি
-
ফতুল্লায় ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে চড় খেলেন এনসিপি নেতা, কনস্টেবল বরখাস্ত
-
বহিষ্কার হওয়া জুয়েল আরমান ভাঙচুর-লুটপাটের মামলার আসামি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
নারায়ণগঞ্জে চার ধাপে ইউনিয়ন নির্বাচন শুরু ২১ জানুয়ারি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :