হাবিব কমপ্লেক্স মার্কেটের নবনির্বাচিত ফেডারেল কমিটির পরিচিতি সভা ও দোয়া
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 31, 2025
নারায়ণগঞ্জ শহরে হাবিব কমপ্লেক্স মার্কেটের নবনির্বাচিত ফেডারেল কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন হাবিব কমপ্লেক্স মার্কেটে এ আয়োজন করা হয়। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিব কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমরা সবাই মিলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবো। কোন রকমের অন্যায় অন্যায় ও অবিচার বরদাস্থ করবো না। কোন সন্ত্রাসী চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের যে কোন অনুবিধায় আমরা কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
এ সময় ব্যবসায়ীরা মার্কেটের উপদেষ্টাদের কাছে দাবি জানান, ‘যাতায়াত ব্যবস্থা সুগম করার জন্য হাবিব ও রিভারভিউ মার্কেটের কলাপসিবল গেট খুলে দেওয়ার আহবান। এছাড়া ঝুটের ন্যায্য দাম পাওয়ার দাবি জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিব কমপ্লেক্স মার্কেটের উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আক্কাছ আলী মোল্লা সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
হাবিব কমপ্লেক্সের মালিক ও ব্যবসায়ী ফেডারেলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল আউয়াল, সিনিয়র সহ সভাপতি হাজী মো. সাউদ, সহ সভাপতি মো. এনামুল হক ভূইয়া, মো. সিরাজুল ইসলাম, মো. সালেহ আহমেদ, মো. রাজিব হাসান শান্ত, মো. খবির আহমেদ, সাগর মল্লিক, মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মো. ওসমান আলী বিপ্লব, মো. শাহ আলম, মো. সোহান বাবু, কোষাধ্যক্ষ মো. মোক্তার হোসেন, সহ কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার অনিক, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া, মো. আজিজ জাফরী, দপ্তর সম্পাদক আব্দুল হক মিলন, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, সহ প্রচার সম্পাদক মো. রুবেল, ক্রীড়া সম্পাদক আব্দুল করিব, সহ ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. মনির, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নজরুল মুন্সি, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. সালমান শাকিল, সদস্য এম এ মান্নান সরকার, আব্দুল রহিম, জাহাঙ্গীর হোসেন, ইয়াসিন বসির, জামাল ঢালী, নুরুল ইসলাম, মো. মাহবুব, মো. আরিফ, মো. শাহাদাত হোসেন, মো. বশির শিকদার, মো. শিপলু, মো. নাসির উদ্দিন।
সংগঠন বিভাগের আরো খবর
-
ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি
-
ফতুল্লায় ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে চড় খেলেন এনসিপি নেতা, কনস্টেবল বরখাস্ত
-
বহিষ্কার হওয়া জুয়েল আরমান ভাঙচুর-লুটপাটের মামলার আসামি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
নারায়ণগঞ্জে চার ধাপে ইউনিয়ন নির্বাচন শুরু ২১ জানুয়ারি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :