আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ছাত্রদের বিক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 9, 2025
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, "কিছুদিন যাবত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের আস্ফালন আমরা দেখছি। কিন্তু ছাত্র-জনতা জুলাই-আগস্টেই তাদের সেই সুযোগ দেয়নি, বর্তমান বাংলাদেশেও দেবে না।"
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "গত দুইদিনে সাধারণ জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আমাদের কিছু বলতে হয়নি। আমরা সাংগঠনিকভাবে কিছুই করিনি, তবু জনগণ দেখিয়ে দিয়েছে তারা কী চায়। আমরা সবাইকে শান্ত থাকার জন্য বলেছি, কিন্তু আমাদের উস্কানি দেওয়া হচ্ছে, নিরাপত্তাহীনতায় ফেলা হচ্ছে, আমাদের ভাই-বোনদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। তাহলে ছাত্র-জনতা কি ঘরে বসে থাকবে?"
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "আমরা দেখছি, মামলা হচ্ছে কিন্তু কেউ গ্রেফতার হচ্ছে না, বিচার কার্যক্রম শুরু হচ্ছে না। অথচ ফ্যাসিবাদীরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ছাত্র-জনতার ওপর হুমকি সৃষ্টি করছে। প্রশাসনের কোনো উদ্যোগ নেই। প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ৫ আগস্টের পরের বাংলাদেশ আর আগের মতো নেই। ফ্যাসিবাদের দোসরদের ছায়াতলে রেখে প্রশাসন চালানোর দিন শেষ।"
তিনি আরও বলেন, "আমরা কোনো ধরনের অস্থিতিশীলতা চাই না, আইন শৃঙ্খলার অবনতি চাই না। তবে প্রশাসন যদি নিরব থাকে, তাহলে ছাত্র-জনতা তার উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।"
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, "আমরা শুধু আগামী নির্বাচন নয়, পুরো বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই। কারণ, আমাদের ভাইদের ওপর, বিপ্লবী কর্মীদের ওপর, সাধারণ ছাত্র-জনতার ওপর যে হামলা হচ্ছে, তার কোনো আইনি প্রতিকার দেখা যাচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এই বাংলাদেশ চাই না।"
তিনি বলেন, "আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করুন, যারা জনতার ওপর গুলি চালিয়েছে, আমার ভাই-বোনদের পঙ্গু করেছে, তাদের বিচারের আওতায় আনুন। অন্যথায়, আমরা জানি কীভাবে আপনাদের ঘুম ভাঙাতে হয়।"
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সদর থানা প্রতিনিধি সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্যসচিব জাবেদ আলম, যুগ্ম আহবায়ক পিয়াল, শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব নাজমুল ইসলাম প্রমুখ।

সংগঠন বিভাগের আরো খবর
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিবস্ত্র করে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে পিটুনি
-
খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিএনপির মহাসচিব রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের রনি
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :