ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে ডিসিকে স্মারকলিপি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 12, 2025
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া বৃদ্ধি ও অরাজকতা অবসানের লক্ষ্যে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সোমবার দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে ‘ঢাকা নগর পরিবহন’ নামে একটি কোম্পানি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে, যা যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। যাত্রীরা প্রতিবাদ জানালে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
ফোরামের পক্ষ থেকে আরো বলা হয়, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গণপরিবহন ব্যবস্থায় অরাজকতা চলছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে শামীম ওসমানের মাফিয়া বাহিনী গণপরিবহনকে চাঁদাবাজির উপকরণ হিসেবে ব্যবহার করেছিল। তবে ২০১১ সালসহ বিভিন্ন সময় জনগণের আন্দোলনের মুখে ভাড়া কমানো হয়েছিল।
গণঅভ্যুত্থানের পর কিছুটা পরিবর্তন আসলেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্মারকলিপিতে জানানো হয়, বিআরটিসি এসি বাস বর্তমানে ৬৫ টাকা এবং বেসরকারি এসি বাস ৭০ টাকায় চললেও নতুন কোম্পানি ‘ঢাকা নগর পরিবহন’ ৮০ টাকা ভাড়া আদায় করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।
সংগঠন বিভাগের আরো খবর
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিবস্ত্র করে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে পিটুনি
-
খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিএনপির মহাসচিব রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের রনি
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :