নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সোনারগাঁ উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সকাল ৯ টায় বৈদ্যার বাজার ঘাট থেকে নৌ ভ্রমনের টলার ছেড়ে মায়াদ্বীপ পৌছায়। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের খাবারের পর আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মধ্যার চর এলাকায় আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যাতে সত্যের পক্ষে থেকে সাংবাদিকতা করতে পারি। সত্য কে সত্য বলতে হবে। সাংবাদিকতায় থেকে ইসলামের প্রচারের কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যাতে সত্যের পক্ষে থেকে সাংবাদিকতা করতে পারি। সত্য কে সত্য বলতে হবে। সাংবাদিকতায় থেকে ইসলামের প্রচারের কাজ করতে হবে।
সাংবাদিক ফোরামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা নিউ নেশনের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক আক্তার হাবিব, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেন।
এ সময় রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সংগ্রামের প্রতিনিধি নাজমুল হুদা, সোনারগা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মো. শাহ জালাল, এশিয়ান টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রাশেদুল ইসলাম সহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংগঠন বিভাগের আরো খবর
-
ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি
-
ফতুল্লায় ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে চড় খেলেন এনসিপি নেতা, কনস্টেবল বরখাস্ত
-
বহিষ্কার হওয়া জুয়েল আরমান ভাঙচুর-লুটপাটের মামলার আসামি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
নারায়ণগঞ্জে চার ধাপে ইউনিয়ন নির্বাচন শুরু ২১ জানুয়ারি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :