বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসনের মানবিক আয়োজন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 7, 2025
বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে ছিল র্যালি, হুইল চেয়ার বিতরণ এবং আলোচনা সভা।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসকরা, সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক, বিভিন্ন এনজিও, শিক্ষক-শিক্ষার্থী ও অটিজম পরিবারসহ শতাধিক মানুষ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
৬৬ বছর বয়সী ইসমাইল হোসেন আবেগভরে বলেন, ‘জেলা প্রশাসক শুধু প্রশাসনিক ব্যক্তি নন, তিনি এক মানবিক হৃদয়ের মানুষ।’
আর ৪৮ বছর বয়সী মো. শাহজাহান বলেন, ‘এই হুইল চেয়ার আমার চলার পথে নতুন দিগন্ত খুলে দিল।’
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের বোঝা নয়। তাদের মাঝে লুকিয়ে থাকতে পারে অসাধারণ প্রতিভা। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ও বিকাশে সহায়তা করা।’
পরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক বলেন, ‘অটিজম সম্পর্কে সমাজে আরও সচেতনতা গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ ছাড়া উন্নত সমাজ সম্ভব নয়।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ ব্যতিক্রমী আয়োজন ছিল সহানুভূতি, মানবতা ও অন্তর্ভুক্তির জীবন্ত দৃষ্টান্ত।
অংশগ্রহণকারীরা জানায়, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অটিজম বিষয়ে সচেতনতা আরও জোরদার হবে।
সংগঠন বিভাগের আরো খবর
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিবস্ত্র করে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে পিটুনি
-
খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিএনপির মহাসচিব রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের রনি
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :